কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার বেলা ১১ টায় হাম রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার তৌহিদুল হাসান তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ,হাম রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ এ সময় উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি দৌলতপুর উপজেলা বিএনপি সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এমওডিসি ডাঃমোঃ এমদাদুল হক টোটন। সব শিশুকে টিকা দেব হাম রুবেলা রোধ করবো এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী ১টি কেন্দ্র এবং ৩০টি অস্থায়ী কেন্দ্র সহ সর্ব মোট ৩১ টি ৩০৭২ জন শিশুকে এ হাম রুবেলা টিকা দেয়া হয়েছে।