মণিরামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৭:২৩ পিএম
মণিরামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে যশোরের মণিরামপুরে শুরু হয়েছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সম্রাট হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোঃ সম্রাট হোসেন বলেন, একটি সুস্থ ও নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে টিকাদান কর্মসূচির বিকল্প নেই। হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই প্রতিটি অভিভাবকের উচিত নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানকে টিকার আওতায় আনা। সরকারের এ উদ্যোগকে সফল করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাইয়াজ আহমেদ ফয়সাল জানান, এই বিশেষ ক্যাম্পেইন ২০ এপ্রিল শুরু হয়ে আগামী ৭মে পর্যন্ত চলবে। উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী অন্ততঃ  ৪৪ হাজার জন শিশুকে ৪০৯টি কেন্দ্রে এমআর (হাম-রুবেলা) টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জামায়াত নেতা আবু সালেহ মোঃ ওবায়দুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু, মেডিসিন কনসালটেন্ট সুমন কবির, গাইনী এন্ড অবস কনসালটেন্ট ডা. দিলরুবা ফেরদৌস ডায়না, ডেন্টাল সার্জন ডা. ইয়াসির আরাফাত, মেডিকেল অফিসার ডাঃ ফরিদুল ইসলাম, ডা. নাহিদ হাসান,  ডা. রাফেজা খাতুন, ডা. মারুফা নাসরিন, ডা. মোঃ মুনীফ মশিয়ার মম, ডা. অনিক দত্ত, ডা. জয়িতা মন্ডল, ডা. শারমিনা খাতুন স্নেহা, ডা. প্রিয়াংকা দত্ত, ডা. রুবায়েত মাশরুর মাসুক, ডা. সজীব কুন্ডু, মেডিকেল অফিসার (ইউনানী) ডা. রুহুল আমিন প্রমুখ। এছাড়াও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, এসএসিএমও (ঝঅঈগঙ) এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।   উল্লেখ্য, হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শিশুদের প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে সরকারের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ। সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো টিকা গ্রহণই পারে শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে।

আপনার জেলার সংবাদ পড়তে