প্রতাপনগরে ২৬০ টাকা লিটার মূল্যে পেট্রোল বিক্রির অভিযোগ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৭:৫০ পিএম
প্রতাপনগরে ২৬০ টাকা লিটার মূল্যে পেট্রোল বিক্রির অভিযোগ

আশাশুনি উপজেলার প্রতাপনগরে ৩টি দোকানে ২৫০-৬০ টাকা লিটার মূল্যে পেট্রোল বিক্রীর অভিযোগ পাওয়া গেছে।  জানাগেছে, স্থানীয় আঃ বারী লস্কর খুলনা থেকে নৌপথে প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাট হয়ে বিভিন্ন মুদি ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল আমদানি করে থাকেন। মালামালের সাথে প্রতি সপ্তাহের সোমবার তিন ব্যারেল অর্থাৎ ৬০০ লিটার পেট্রোল আমদানি করা হয়ে থাকে। এই পেট্রোল তালতলা বাজারের পেট্রোল ব্যবসায়ী ওহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও নুরুজ্জামান তাদের দোকানে খুচরা ২৫০-২৬০ টাকা লিটার মূল্যে বিক্রয় করে থাকেন।  এব্যাপারে আঃ বারী লস্কর জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এলাকার মানুষের অনুরোধে তাদের প্রয়োজনে ২৩০ টাকা লিটার দরে পেট্রোল কিনে প্রতাপনগরে দিয়ে থাকি। স্বল্প লাভে পেট্রোলগুলো ২৫০-৬০ টাকা লিটার বিক্রয় করা হয়। ইউএনও স্যার আমাদের জন্য পেট্রোল ব্যবস্থা করলে আমরা সরকারি রেটে পেতাম। নিষেধ করলে আর পেট্রোল আনবো না।

আপনার জেলার সংবাদ পড়তে