কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাতপুরের ঝাউদিয়ায় অধিক মুনাফার লোভে ডিজেল মজুদ করায় গোডাউন থেকে ৯ শো লিটার ডিজেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রিফাত করে হরিণ গাছি গ্রামের মালেকের পুত্র মানিক (৩৫)ও ঝাউয়াদিয়া গ্রামের শরিফুলের পুত্র শ্রাবণ (২৫) কে অবৈধভাবে অধিক মুনাফার লোভে ডিজেল মজুদ করায় ৯ শো লিটার ডিজেল সহ আটককরেছে। আটককৃতদের সোমবার দুপুরে চালান দেয়া হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।