সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার নৌকাসহ আটক ৩

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০৪:৪৩ পিএম
সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার নৌকাসহ আটক ৩

সুন্দরবনে চরপাটা জালের পারমিট নিয়ে নিষিদ্ধ বেন্দীজাল দিয়ে মাছ ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে নিষিদ্ধ বেন্দি জাল, ৩ টি নৌকা সহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সুন্দরবনের অভ্যন্তরে শিবসা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন নলিয়ান এলাকার  জামাল মোল্যা, জাকিরুল ও নুর মোহাম্মদ মোল্যা। অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে আদাচাই টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে বন অপরাধ আইনে মামলা দায়ের করেছে। আটক জেলেদেরকে আদালতে প্রেরন করা হবে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে