মেহেরপুরের গাংনীর সাহারবাটি গ্রামের বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার(২০ এপ্রিল) রাতে মুকুল হোসেনের মেয়ে স্বর্নালী সবনম বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন।মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস। ওসি উত্তম কুমার দাস বলেন, বিএনপি নেতার গুলিবিদ্ধের ঘটনায় আওয়ামী লীগ নেতা মো: আতাউর রহমান টোকনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।বাকি আসামীদের আটক ও ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।আর গুলিবিদ্ধ বিএনপি নেতা মুকুল হোসেনকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
উল্লেখ্য,গতকাল সোমবার সকালে উপজেলার সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক মুকুল হোসেনকে কাথুলি সড়কের কাশেম মোড় এলাকায় ৫টি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।এর মধ্যে ৪টি গুলি তার শরীরের বিভিন্ন অংশে লাগে। এসময় গুরুতর অবস্থায় তাকে প্রথমে গাংনী এবং পরে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হয়।অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এদিকে, এই হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে গাংনী উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমন হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে হামলাকারীদের