গাংনীতে বিদেশ পাঠোনো নিয়ে দ্বন্দে ৩ নারীকে পিটিয়ে আহত

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০৬:৪৫ পিএম
গাংনীতে বিদেশ পাঠোনো নিয়ে দ্বন্দে ৩ নারীকে পিটিয়ে আহত

মেহেরপুরের গাংনীর বাথানপাড়া গ্রামে বিদেশ পাঠানোকে কেন্দ্র-করে এক বৃদ্ধাসও তিন নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে অনিকুল ইসলাম ও তার ছেলে ইমনের বিরুদ্ধে। আজ সকালে এ হামলার ঘটনা ঘটে। আহত নারীরা হলেন- বৃদ্ধ সাবিনা বেগম (৭০),সাকের আলীর স্ত্রী হিরা খাতুন (৪৫) আবির হাসানের স্ত্রী রুম্পা খাতুন (২২)। আহতরা সকলেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা জানান, বাথানপাড়ার অনিকুল ইসলামের ছেলে ইমনকে বিদেশে পাঠানোর জন্য ৫ লাখ ৭০ জাজার টাকা নেন সাকের আলীর জামাই সিংগাপুর প্রবাসী  আরেফিন হোসেন। পরে ইমনকে বিদেশ নিতে না পারলে গাংনীতে একটি স্থানীয় সালিশের মাধ্যমে ২ লাখ টাকা কম দিয়ে ৩ লাখ ১০ হাজার টাকা ফেরত প্রদান সাপেক্ষে মিমাংসা করা হয়। এবং টাকাও বুঝে পান অনিকুল ও ইমন। মিমাংসার পরে অনিকুল ও তার ছেলে ইমন আরেফিনকে মাারতে খুজতে থাকে। আরেফিনকে না পেয়ে তার বৃদ্ধা নানী শাশুড়ি সাবিনা বেগম,শাশুড়ি হিরা খাতুল ও শালার স্ত্রী রুম্পা খাতুনকে লাঠি দিয়ে মারধর করে। এঘটনায় গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। গাংনী থানার ওসি উত্তম কুমার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে