২২ এপ্রিল বুধবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে সাটুরিয়া উপজেলা মডেল মসজিদে ইমাম সম্মেলন ও ইসলামিক ফাউন্ডেশন মাসিক সমন্বয় অনুষ্ঠিত। ইসলামিক ফাউন্ডেশন, সাটুরিয়া উপজেলার উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: মাইনুদ্দিন, ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন, সাটুরিয়া উপজেলা। প্রধান অতিথি ছিলেন মো: সাখাওয়াত হোসেন, উপ পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মানিকগঞ্জ জেলা। মৌমিতা গুহ ইভা, সহকারি কমিশনার (ভূমি) সাটুরিয়া, মানিকগঞ্জ। বিশেষ অতিথি তানিয়া তাবাচ্ছুম, উপজেলা কৃষি কর্মকর্তা, সাটুরিয়া, মানিকগঞ্জ, মো: মুরসাল, ফিল্ড অফিসার, ইসলামিক ফাউন্ডেশন, মানিকগঞ্জ জেলা, মো: আশরাফুল আলম, মাষ্টার ট্রেইনার, ইসলামিক ফাউন্ডেশন, মানিকগঞ্জ, মো: আলতাফ হোসেন, ভাইস প্রিন্সিপাল, দরগ্রাম আলেয়া মাদ্রাসা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজি হাবিবুল্লাহ, মডেল কেয়ারটেকার, হা: মুফতি মো: আল আমিন শিকদার, সাধারণ কেয়ারটেকার, মো: রফিকুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার, মো: আমিনুল রহমান, সাধারণ কেয়ারটেকার, ইসলামিক ফাউন্ডশন, সাটুরিয়া, মো: মাসুদুর রহমান, খতিব ও ইমাম, মডেল মসজিদ, সাটুরিয়া। হাসান ফয়জী, সাধারণ সম্পাদক, সাটুরিয়া প্রেসক্লাব, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।