জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা কার্যক্রম লক্ষে পিরোজপুরের জিয়ানগরে ইউনিয়ন পর্যায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ এর অর্থায়নে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ( কোডেক) এর উদ্যোগে বুধবার পত্তাশী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পত্তাশী ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির কোডেকের সদস্য নিয়ে কোডেক এনগেজ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর মোঃ শফিকুল ইসলাম সঞ্চালনায় ইউনিয়নের সূপেয় পানি ব্যবস্থা,রাস্তা ঘাট,সাকো সহ বিভিন্ন সমস্যা নিয়ে এবং জলবায়ু পরিবর্তনও পরিবেশগত বাস্তবায়ন করনের লক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহীন হাওলাদার সহ ইউপি সদস্যবৃন্দ । এসময় বক্তারা বলেন, জলবায়ূ ও পরিবেশগত ভাবে এলাকায় ঝুঁকিতে থাকতে হয়। বিভিন্ন কারনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ ভাবে বিঘ্ন ঘটে। গ্রাম পর্যায়ে জলবায়ু সহনশীল সমাজ উন্নয়নে সকলে দলমত নির্ভিশেষে ভুমিকা থাকা দরকার। একটি ইউনিয়নের বিভিন্ন সমস্যা থাকতে পারে । সংলাপে পানি দুষন রোধ ও সরকারের সামাজিক সুরক্ষা সেবা সহায়তায় বিষয়ের উপর আলোচনা মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।