কাপাসিয়ায় চালক নিজের ট্রলির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৩:৪৩ পিএম
কাপাসিয়ায় চালক নিজের ট্রলির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু
গাজীপুরের কাপাসিয়ায় চালক শাকিল হোসেন (২৫) নিজের ট্রলির চাপায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার ভোরে কাপাসিয়া -ঢাকা সড়কের রাজাবাড়ি বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার তরগাঁও দক্ষিণ পাড়ার দেলোয়ার হোসেনের পুত্র শাকিল হোসেন তার মালিকানাধীন ট্রলিটি নিজে চালক হিসেবে ভাড়ায় চালান। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে কাপাসিয়া থেকে মাটি নিয়ে রাজাবাড়ি এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে চলন্ত অবস্থায় সে ঘুমিয়ে পড়েন। এসময় তার অসতর্কতায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফলে চালক শাকিল হোসেন ফসকে ট্রলির নিচে চাঁপা পড়েন। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। স্বজনরা জানান, নিহত শাকিল হোসেন চলন্ত ট্রলিতে ঘুমিয়ে পড়েছিল। সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী এবং দুইটি সন্তান রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে