সারাদেশে ন্যায় বাজিতপুরেও জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন। উদ্ভোধন শেষে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুন্সী নাসিরুদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়া। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন, মেডিসিন কনসালট্যান্ট মো: জাকির হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাবেয়া আক্তার, মেডিকেল অফিসার মো: আলভী হাসানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। র্যালী শেষে আলোচনা সভায় এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” । এই প্রতিপাদ্যের মধ্য দিয়েই সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে।