বৃহস্পতিবার দুপুরে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র। ইউএইচএফপিও সুমন কান্তি সাহা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আবাসিক চিকিৎসক ডা. এ এস এম সায়েম তানভীর, ডা. মোঃ শফিউল আজম, ডা. উৎপল সরকার, ডা, উম্মে নাফি মিতু প্রমূখ। এর পূর্বে দেশব্যাপী জাতীয় হাম-রোবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।