কিশোরগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:৪৪ পিএম
কিশোরগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কিশোরগঞ্জ সদর উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুল হাসান মারুফ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জয়নুল আলম তালুকদার, সমবায় কমকর্তা আতাউর রহমান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, মহিনন্দ ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, বিন্নাটী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ। কংগ্রেসে বক্তারা বলেন, পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃষি কর্মকর্তা নবী হোসের সঞ্চালনায় উপকারভোগী কৃষক, পার্টনার সদস্যগণ,রাজ নৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে