কিশোরগঞ্জ সদর উপজেলায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:৪৮ পিএম
কিশোরগঞ্জ সদর উপজেলায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন

কিশোরগঞ্জ সদর উপজেলায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের অংশ গ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন সদর উপজেলা সুপারভাইজার মো. শফিকুল আলম সারওয়ারের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার উপ-পরিচাল মো. আবু বকর সিদ্দিক । প্রধান আলোচক ছিলেন ইফার ফিল্ড অফিসার ডক্টর মাও কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সমাজসেবা অফিসার মুহাম্মদ মাঈনুর রহমান মনির,প্রশিক্ষিত ইমাম সমিতির সভাপতি মাও আবু সাঈদ। ইমাম সম্মেলনে উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ অংশ গ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন ইফার মডেল কেয়ারটেকার হাফেজ মাও মো. মাসুম বিল্লাহ,হাফেজ মাও হুমায়ুন কবির মিল্লাতী,মাও সাদেকুজ্জামান তালুকদার, মাও মাহতাব উদ্দিন প্রমুখ। বক্তাগণ ইমামদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। এছাড়াও নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মউসিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাও ইমরুল কায়েস।

আপনার জেলার সংবাদ পড়তে