সভাপতি তপন ও সম্পাদক মানিক নির্বাচিত

ত্রিশালে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি ঘোষণা

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৭:০৫ পিএম
ত্রিশালে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি ঘোষণা

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহের ত্রিশাল উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ে ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি তপন চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে মানিক চন্দ্র আচার্য্য কে নির্বাচিত করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহবায়ক দেবব্রত দাস (দুকুল) ও সদস্য সচিব সংগ্রাম বর্মণ এ কমিটির অনুমোদন দেন। কমিটি ঘোষণার পর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সজিব চন্দ্র গোপ, সহ-সভাপতি রতন কুমার রায়, সন্তোষ চন্দ্র মাস্টার, রঞ্জিত চন্দ্র, লিটন পাল, বাধন চক্রবর্তী,  যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রীম দাস, ধনঞ্জয় চন্দ্র দে, নগেন চন্দ্র রায়, খোকন বিশ্বাস, নিতাই চন্দ্র পাল, সহ-সাধারণ সম্পাদক ভুবন চন্দ্র সরকার, শ্যামল মোদক, সাংগঠনিক সম্পাদক সজিব রবিদাস, সহ- সাংগঠনিক সম্পাদক মিঠুন চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ সজিব বাপ্পা, সহ-কোষাধ্যক্ষ বিপুল চন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক শ্রী ভূবন চন্দ্র, সহ-প্রচার সম্পাদক উত্তম চন্দ্র পাল, দপ্তর সম্পাদক তপু সরকার, সহ-দপ্তর সম্পাদক বিপুল আচার্য্য, মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রীমতী শ্যামলী রানী দ্রাস। ঘোষিত কমিটির সম্মানিত সদস্যরা হলেন, চয়ন চন্দ্র মোদক, সুভাষ কর্মকার, গৌতম চন্দ্র দে, অমর কর্মকার, সাগর চন্দ্র দাস, খোকন চন্দ্র পাল, মিলন চন্দ্র দাস, মূর্ণাল মিত্র, সুব্রত সরকার মিঠু, অমলেশ কর্মকার, প্রশান্ত চন্দ্র বিশ্বাস, বিকাশ চন্দ্র আযার্জ, সন্তোষ চন্দ্র পাল, শ্যামল রায়, ভূবেন চন্দ্র পাল, লালমোহন রবিদাস, হরেকৃষ্ণ কর্মকার।

আপনার জেলার সংবাদ পড়তে