মেলান্দহে বজ্রপাতে হতাহত ২

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ০৭:৪৩ পিএম
মেলান্দহে বজ্রপাতে হতাহত ২

জামালপুরের মেলান্দহে বজ্রপাতে গৃহবধূ মর্জিনা বেগম (২২) মারা গেছেন। একই সময়ে বজ্রপাতে শেফালি বেগম (৩৫) আহত হয়েছেন। নিহত মর্জিনা বেগম হাজরাবাড়ি পৌর এলাকার কড়ইচুড়া গ্রামের রাজিব কুলির স্ত্রী। আহত শেফালি বেগম হারুনুর রশিদের স্ত্রী বলে জানা গেছে।  ওই গ্রামের গণমাধ্যমকর্মী মোমিনুল ইসলাম জানিয়েছেন, ২৬ এপ্রিল বিকেল ৩টার দিকে ঝড়চলাকালে গৃহবধূ নিজ ঘরে রান্না করছিলেন। ওই সময় বজ্রপাতে হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাঁকে জামালপুর হাসপাতালে নেয়ার পথে মারা যান। 

 একই সময়ে হারুনুর রশিদের স্ত্রী শেফালি বেগম (৩৫) হাজরবাড়ি বাজার থেকে অটোরিক্সায় বাড়ির আঙ্গিনায় পৌঁছলে বজ্রপাতে আহত হন। বর্তমানে তিনি জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আপনার জেলার সংবাদ পড়তে