শেরপুরের নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ- এর সাথে তাদের অফিস সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালো তারা পরস্পরের মাঝে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সাথে বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করার আশা ব্যক্ত করেন। এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, সম্মানিত বিজ্ঞ বিচারকবৃন্দসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।