রাজবাড়ীতে ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৬:১৪ পিএম
রাজবাড়ীতে ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) জেলার পুলিশ সুপার মঞ্জুর মোরশেদের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. সাহাবুদ্দিন খান সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় রায়নগর উত্তরপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় রায়নগর কাজীবাধা গামী পাকা সড়কে গনি মিয়ার বাড়ির সামনে থেকে ১০ পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-বাবুল শেখ (৪৮), পিতা মৃত আহমেদ শেখ, গ্রাম কাজীবাধা, থানা রাজবাড়ী সদর এবং মো. ইদ্রিস শেখ (৩৫), পিতা মোকসেদ শেখ, গ্রাম ভেল্লাবাড়ীয়া, থানা বালিয়াকান্দি, জেলা রাজবাড়ী। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে