ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম পিপিএম। গত সোমবার সকালে জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড রুমে মাসিক কল্যাণ সভায় ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পাগলা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম পিপিএম এর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন। গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণসহ অপরাধ দমনে অনবদ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে তিনি নির্বাচিত হন। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম পিপিএম বলেন, ‘পুরস্কার সবসময় দায়িত্ববোধকে বাড়ায় এবং সেবামূলক কর্মকাণ্ডে আরো উৎসাহ বৃদ্ধি করে। এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরো বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। আমি জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান স্যারসহ অন্য স্যারদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।’