ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাল্টিপারপাস হলরুমে বুধবার দিনব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬খ্রি. বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ওয়াল্ড ব্যাংক ও ইফাদ এর আর্থিক সহযোগীতায় উপজেলা কৃষি সম্প্রাসরন অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করেন। কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রাসরন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রাসরন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রইস উদ্দিন। এ প্রশিক্ষন কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। প্রশিক্ষন কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন অফিসার নিল কমল সন্ন্যাসী। কর্মশালায় সেশন পরিচালনা করেন, উপজেলা সমবায় অফিসার মোঃ ইয়াকুব আলী চৌধুরী। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, মো. ইয়াকুব আলী, সাংবাদিক লিয়াকত আলী লাবলু ও কৃষক মুরাদ বেগ প্রমূখ।
জানা যায়, এ কর্মশালায় খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করার লক্ষ্য পূরণের যাবতীয় কলাকৌশল শিক্ষা দেওয়া হয়। উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৫জন কৃষক নিয়ে একটি করে পার্টনার ফিল্ড স্কুল গঠন করা হয়েছে। এসব স্কুলে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য যাবতীয় সমস্যা ও অন্তরায়গুলো সংশ্লিষ্ট দপ্তরের যোগাযোগ করে সম্মিলিতভাবে সমাধান করা হচ্ছে। সেই সাথে পার্টনার ফিল্ড স্কুলগুলোকে সমবায় কার্যক্রমের মাধ্যমে সমিতির সদস্যদের বিভিন্ন আয়বর্ধক কার্যক্রমে যুক্ত করা হবে। এতে নিরাপদ খাদ্য সরবরাহর জন্য বাজার ব্যাবস্থাপনাও যুক্ত করা হবে বলে জানা যায়।