বাংলাদেশ স্কাউটস শরণখোলা উপজেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও শরণখোলা উপজেলা স্কাউটসের সভাপতি মো. জাহিদ হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. নান্না মিয়ার পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনীর আহমেদ, রাজৈর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল জলীল আনোয়ারী, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. উসমান গনি, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন মানিক, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি বদিউজ্জামান বাদল, উপজেলা স্কাউট কমিশনার মো. সোহরাব হোসেন, সহকারী কমিশনার নাসির উদ্দীন মুক্তা, উপজেলা স্কাউট লিডার বজলুর রহমান, কোষাধ্যক্ষ ফরিদ আহমেদ, যুগ্ম সম্পাদক শাহজামাল জুয়েল ও উপজেলা কাব লিডার মিজানুর রহমান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা স্কাউটসের সাবেক কমিশনার খান মতিয়ার রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন। সভায় উপজেলা স্কাউটসের কার্যক্রম আরও গতিশীল করা, বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন এবং উদ্ধার হওয়া স্কাউট ভবন পুনঃসংস্কার করে ব্যবহার উপযোগী করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।