মধুখালীতে নানা আয়োজনে মে দিবস পালিত

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) :
| আপডেট: ১ মে, ২০২৬, ০৩:৪৩ পিএম | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৩:৪৩ পিএম
মধুখালীতে নানা আয়োজনে মে দিবস পালিত

মধুখালী উপজেলা শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি  ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকী, সহ-সভাপতি আব্দুর রহিম ফকির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ ইয়াসিন বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন।  এ সময় উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম বিশ্বাস, উপজেলা বিএনপি’র শিপন সরকার, অনুপ রায়, পৌর বিএনপির আবু নছর টিটো, উপজেলা বিএনপির আব্দুল মান্নান মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। চিনিকলের প্রধান ফটোক হতে একটি র‍্যালি বের হয়ে থানা গেট হয়ে ইউনিয়ন প্রাঙ্গনে এসে শেষ হয়। শ্রমজীবী ইউনিয়ন  প্রাঙ্গনে জাতীয় পতাকা, কালো পতাকা ও শ্রমিক প্রতিনিধি পতাকা উত্তোলনের পর কার্যালয়ে ইউনিয়নের সভাপতি মুহম্মদ  মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন,   মহাব্যবস্থাপক  (অর্থ) খন্দকার আলমগীর হোসেন, মহা ব্যবস্থাপক(কৃষি) মুহম্মাদ আনিস উজ্জামান, সহ ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম,  সাবেক সাধারণ সম্পাদক কাজল বসু,সাবেক শ্রমিক নেতা আবুল বাশার বাদশা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমজীবী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে