বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হলেন টাঙ্গাইলের তরুণ সংগীত শিল্পী অমিত আল আমিন। তিনি আধুনিক এবং লোকসংগীত দুই ক্যাটাগরিতেই তালিকাভুক্ত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ বেতারের অফিসিয়াল ওয়েবসাইটে বাংলাদেশ বেতারের পরিচালক বশির উদ্দিন স্বাক্ষরিত পেইজে লেখা আধুনিক এবং লোকসঙ্গীত দুই ক্যাটাগরিতে আমি তালিকাভুক্ত হয়েছি। টাঙ্গাইলের সন্তান অমিত আল আমিনের কাছে বাংলাদেশ বেতারের তালিকাভুক্তিতে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ্ তাআলার প্রতি। এজন্য যে বাংলাদেশ বেতার হচ্ছে ইতিহাসের অবিচ্ছেদ অংশ। আমি সেখানে তালিকাভুক্ত হতে পেরেছি। একজন সঙ্গীতশিল্পীর জন্য এটি একটি স্বীকৃতি। এ অর্জন শুধু আমার নয়, এই অর্জন আমার সকল শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের। ইতিমধ্যেই এই সংগীত শিল্পী টাঙ্গাইল জেলা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে স্টেজ পারফর্ম করে সুনাম অর্জন করেছেন।