কালিয়াকৈরে ১৮ মামলার আসামী গ্রেফতার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ১৮টি মামলার আসামী যোবায়ের মেম্বার কে শুক্রবার ভোরে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় একাধিক সুত্র জানায়, উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের নুরুল ইসলাম পলোয়ানের পুত্র স্থানীয় চাপাইর ইউনিয়ন পরিষদের মেম্বার যোবায়ের পালোয়ান কে কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চুরি,ডাকাতি, ছিনতাই ও বন মামলা সহ ১৮ টি মামলার মধ্যে ৭ টিতে ওয়ারেন্ট ইস্যু করেছে আদালত।
কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান,গ্রেফতারকৃত যোবায়ের কে শুক্রবার বিকেলে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আব্দুল আলীম অভি
কালিয়াকৈর
০১৭১২৮৮৬২২৯