কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল আজ শুক্রবার নিকলী হাওরের বোরোলিয়া হাওরে সকাল থেকে দুপুর পর্যন্ত গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার করণে এসব হাওরে কৃষকের কয়েক হাজার একর জমি পানিতে তলিয়ে যায়। এ খবর পাওয়ার পর তিনি ক্ষতিগ্রস্ত হাওরে পরিদর্শন করেন। এ হাওরে শিংপুর ইউনিয়ন, দামপাড়ার একাংশ এবং ছাতিরচর গিয়ে ক্ষতিগ্রস্ত ১৫০০ কৃষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, তার এলাকায় ক্ষতিগ্রস্থ যেসব কৃষক বেশি মাত্রায় হয়েছেন, তাদেরকে সরকারের মাধ্যমে কিছু দেওয়ার আশ্বাস দেন। একিই সঙ্গে কৃষকদের কৃষি কার্ড ও ফ্যামেলী কার্ড বিতরণ করা যায় সে সম্পর্কে উচ্চ পর্যায়ে আলাপ-আলোচনা করবেন বলে কৃষকদের আলোকপাত করেন। এ সময় উপস্থিত ছিলেন নিকলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তার মজুমদার মুক্তি, সাবেক কৃষক দলের সহ সম্পাদক হাজী মাসুক মিয়া, শিল্পপতি মোকাররম সর্দার, বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নিকলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও এমপি প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন (স্বাধীন নেতা) সহ আরও উপস্থিত ছিলেন।