ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলার মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা করেন।
আলোচনা সভার সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন ও চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়া হোসেন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
“ প্রতিটি শ্রমজীবি মানুষের অধিকার অক্ষুন্ন থাকুক, দুর হোক বৈষম্য ” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ডাঃ ননী গোপাল, উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, উপজেলা যুবদল সভাপতি মোঃ মোজাফরফর হোসেন জাফর, উপজেলা শ্রমিক দল সভাপতি শেখ আসলাম ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ। এ আলোচনা সভায় দেশ ও জাতি বিনির্মানে শ্রমিকদের অবাদানের বিষয়টি তুলে ধরা হয়। একই সাথে শ্রমিকদের অধিকার সংরক্ষন ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহ স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার উপর বিশদ আলোচনা হয়।