কচুয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০১:০৮ পিএম
কচুয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে চাঁদপুরের কচুয়ায়  অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা। বালক ও বালিকা উভয় বিভাগের খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্সে মাঠজুড়ে ছিল প্রতিযোগিতা, উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি,বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী। সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় ভবিষ্যতে আরও ভালো করার জন্য।

শিক্ষামন্ত্রী বলেন, কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে