চাঁদপুরের হাজীগঞ্জে টেপ দিয়ে বাধা হাত-পা বাঁধা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশের তাৎক্ষণিক কোন পরিচয় পাওয়া যায়নি । জানা যায়, অজ্ঞাত ব্যক্তির বয়স ৫৫ থেকে ৬০ হতে পারে বলে জানান হাজীগঞ্জ থানা পুলিশ। শনিবার সকালে হাজীগঞ্জ পৌর ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া মুন্সি বাড়ির সামনে হাত পা বাঁধা এক বৃদ্ধের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।