আব্দুর রহমান খান ছাত্র কাফেলার দ্বীনি জ্ঞানচর্চা প্রতিযোগিতা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০২:২৮ পিএম
আব্দুর রহমান খান ছাত্র কাফেলার দ্বীনি জ্ঞানচর্চা প্রতিযোগিতা

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘাগড়া  পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা'র একক ছাত্র সংগঠন "আব্দুর রহমান খান ছাত্র কাফেলার" আয়োজনে সাপ্তাহিক দ্বীনি জ্ঞানচর্চা প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা'র সার্বিক তত্ত্বাবধানে গত শুক্রবার (১ মে) মাদরাসা প্রাঙ্গণে ১৪৪৭-৪৮ হিজরি মোতাবেক ২০২৬-২৭ ঈসায়ী শিক্ষা বর্ষের প্রথম আব্দুর রহমান খান ছাত্র কাফেলার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত মাদরাসা'র মুহতামিম মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) এর সভাপতিত্বে উক্ত মাদরাসা'র ছাত্রদের যোগ্য, দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতায় দ্বীনি জ্ঞানচর্চা, আত্মগঠন ও বুদ্ধিবৃত্তিক বিকাশের উদ্দেশ্যে আয়োজিত এই পর্বে নির্ধারিত সময়ে ছাত্ররা অত্যন্ত সুন্দর ভাবে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে আলোকপাত করে। তিবি বলেন, সাপ্তাহিক এই প্রতিযোগিতা ছাত্রদের বক্তব্য দক্ষতা, আত্মবিশ্বাস এবং জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করবে।

আপনার জেলার সংবাদ পড়তে