শৈলকুপায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) :
| আপডেট: ২ মে, ২০২৬, ০৩:২৭ পিএম | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৩:২৫ পিএম
শৈলকুপায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গাংকুলা গ্রামের মাদক ব্যবসায়ী পিকুলকে ৩০ পিচ ইয়াবাসহ শুক্রবার দিবাগত রাতে  গ্রেফতার করে-পুলিশ।জানা গেছে  পিকুল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল। শুক্রবার দিবাগত রাতে  পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাংকুলা গ্রাম থেকে তাকে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। এ ব্যাপারে শৈলকুপা থানার  তদন্ত অফিসার শাকিল আহমেদ জানান, রাতে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ পিকুল নামের এক মাদক ব্যবসায়ীকে  কে আটক করে মামলা দিয়ে কোটে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে