কটিয়াদীতে মহান মে দিবস পালিত

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৪:৫৮ পিএম
কটিয়াদীতে মহান মে দিবস পালিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।  শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের আয়োজনে একটি র‌্যালী উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড হয়ে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, বিএনপি নেতা শফিকুর রহমান বাদল, মিজানুর রহমান স্বপন প্রমুখ। রাজমিস্ত্রি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ পৃথক কর্মসূচি পালন করে। এতে নেতৃত্বদেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। জামায়াতে ইসলামের সহযোগি সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগেও পৃথক কর্মসূচি পালিত হয়। তাদের একটি র‌্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওঃ শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম দুলাল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে