নিরাপদ সড়ক চাই

কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির সভা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৮:০৯ পিএম
কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির সভা

নিরাপদ সড়ক চাই( নিসচা) কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম ( আউটার)এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই সদর উপজেলা শাখার সভাপতি মোবারক হোসেন সুমন। সংগঠনের সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মো:রুহুল আমিন,সদর উপজেলা শাখার সহসভাপতি আমিনুল হক সাদী,সহ সাধারণ সম্পাদক এম এস আই খোকন, সদস্য লায়ন এস এম জাহাঙ্গীর আলম,আব্দুছ ছবুর আলম,ফজলুল হক ইফতি, আশিকুর রহমান তানভীরসহ সদস্যগণ। উক্ত সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে শহরের যানজট নিরসন, পথচারীদের সচেতনামূলক পদক্ষেপ ও সাংগঠনিক গতিশীলতা শীর্ষক বিভিন্ন কাজের প্রস্তাব গ্রহন ও বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। সভার শুরুতে সম্প্রতি সড়ক দূঘটনায় নিহত সকল মানুষের জন্য ১ মিনিট নিরবতা পালন করা হয় ও আহত ব্যক্তিদের স্মরনে দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে