মুন্সীগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষনে আয়োজিত নতুন কুড়িঁ স্পোর্টস ২০২৬ এর উদ্বোধনী খেলায় ফুটবলে (বালক) মুন্সীগঞ্জ সদর উপজেলা এবং কাবাডিতে ( বালক ) শ্রীনগর উপজেলা বিজয়ী হয়েছে।
আজ শনিবার বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ষ্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ - ৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসকএ কে এম ইরাদত মানু পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম , ডিডি এলজি মৌসুমী মাহবুব,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করীম ,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ বিএনপি নেতা মো: মোশারফ হোসেন পুস্তি
ফুটবলে সদর উপজেলা ১-০ গোলে লৌহজং উপজেলাকে এবং কাবাডিতে শ্রীনগর উপজেলা মুন্সীগঞ্জ পৌরসভাকে ৩২ -১৭ পয়েন্টে পরাজিত করে।