সারা দেশের ন্যায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ আসনের মাননীয় সাংসদ জনাব মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ ২ আসনের মাননীয় সাংসদ জনাব এডভোকেট মোঃ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ ৫ আসনের মাননীয় সাংসদ জনাব শেখ মজিবুর রহমান ইকবাল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মিজাবে রহমত, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান, উপপরিচালক (উপ-সচিব), স্থানীয় সরকার, কিশোরগঞ্জ জনাব জেবুন নাহার শাম্মী, প্রশাসক, জেলা পরিষদ জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খানসহ জেলার বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধানবৃন্দ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি সর্বস্তরের জনগণ অনুষ্ঠানটি উপভোগ করেন। এই বিশাল আয়োজনের উদ্দেশ্য হলো তৃণমূলের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, কারাতে এবং সাঁতার-এই জনপ্রিয় ৮টি খেলার প্রতিযোগিতায় শিশু কিশোররা তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাবে। আজকের কিশোরগঞ্জ সদর বনাম কুলিয়ারচরের মধ্যকার উদ্বোধনী ফুটবল ম্যাচে কিশোরগঞ্জ সদর ট্রাইব্রেকারে জয়লাভ করে।