বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৩:৪৮ পিএম
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

দিনাজপুরের বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিরামপুর উপজেলার ঢাকা মোড়ে দিনাজপুর দক্ষিণ অঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণাঞ্চল ফোরামের আহ্বায়ক মোরশেদ মানিক। কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শাহ আলম মন্ডল, হাকিম পুর  প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান মিলন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন উর রশীদসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বর্তমান চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে