পলাশবাড়ীতে রাম মূর্তি অপসারণ, দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) :
| আপডেট: ২৬ জুন, ২০২৬, ০৭:০০ পিএম | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ০৭:০০ পিএম
পলাশবাড়ীতে রাম মূর্তি অপসারণ, দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ

গাইবান্ধা সচেতন নাগরিক ফোরামএর উদ্যোগে সামপ্রাদায়িক সমপ্রীতি বিনষ্টের লক্ষ্যে পলাশবাড়ীতে নির্মিত মন্দিরে রাম মূর্তি অপসারণ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ শুক্রবার বাদ জুমা গাইবান্ধা বড় মসজিদ সংলগ্ন গোলচত্বরে অনুষ্ঠিত হয়।  সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রিয় বড় মসজিদের খতিব মুফতি মোঃ মাহমুদুল হাসান কাশেমী, সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব মোঃ আব্দুল মাজেদ, মুফতি আল আমিন বিন হোসাইন, মওলানা এনামুল হাফিজ, মওলানা হাফিজ মানসুর, মাওলানা আবুল বাশার, মোঃ জহুরুল হক সরকার, মোঃ মনিরুজ্জামান সবুজ, মুফতি ইদরিস আলি, মুফতি আব্দুল আজিজ, মোঃ মওদুদ আহমেদ, মোঃ আবু সাইদ, মুনতাকিনুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, পলাশবাড়ীতে রামমন্দিরের বাহিরে নির্মাণ করা হয়েছে রামের ৮১ ফুট উচ্চতার এক বিশাল মুর্তি। রাম থাকবে ঘরে, রাম কেন বাহিরে। তারা বলেন, ভারতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, নামাজ পড়তে দেয়া হচ্ছেনা, সেখানে মুসলমানেরা নানা প্রতিকুলতা নিয়ে জীবন-যাপন করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই, এই নির্যাতন বন্ধ করা হোক এবং মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।  এর আগে বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে মুসল্লিরা যোগ দেয় এবং পরে এক বিশাল মিছিল গাইবান্ধা শহর প্রদক্ষিণ করে। এদিকে পলাবাড়ীতে অসামপ্রদায়িক সচেতন নাগরিক সমাজ এর বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পলাশবাড়ী চৌরাস্তা মোড়ে পালন করে।

আপনার জেলার সংবাদ পড়তে