সমাজসেবায় অবদানের

স্বীকৃতি পেলেন রংপুরে সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ হারুন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ২৬ জুন, ২০২৬, ১১:১২ পিএম | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ১১:১২ পিএম
স্বীকৃতি পেলেন রংপুরে সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ হারুন

রাজধানীর বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে  অনুষ্ঠিত হয়  ‘মাদকবিরোধী অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠান। অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজসেবা ও মাদকবিরোধী কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং রংপুর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. হারুন অর রশিদ হারুনকে ‘মাদকবিরোধী অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সময়ে মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি এ সম্মাননা লাভ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়ার পক্ষে সম্মাননা তুলে দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান ও সাবেক তথ্য সচিব মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজের কল্যাণে কাজ করা ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ড আরও উৎসাহিত হবে এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে