পাংশায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৩:৫০ পিএম
পাংশায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

পাংশায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৩ মে রবিবার বেলা ১১টায় পাংশা উপজেলার যশাই ইউপির ঢেঁকিপাড়া-আঁধারকোটা খাল পুনঃখননের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুস সালাম মিয়া। কর্মসূচিতে ৫৩৫ জন অদক্ষ শ্রমিক অংশগ্রহণ করেছে। ৪০ দিনের কর্মসূচিতে এই খনন কার্যক্রম সমাপ্ত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ  মঈনুল ইসলাম, উপজেলা প্রকল্প  বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন,  উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সেক্রেটারি শাহ মো: রফিকুল ইসলাম, পাংশা-কালুখালী শিক্ষক সমিতির সভাপতি শামসুল আলম, বিএনপি নেতা শামসুল আলম আকুল এবং রুহুল আমিন মুকুল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে