রাজশাহীতে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৩:৫৯ পিএম
রাজশাহীতে পিস্তল, ম্যাগাজিন ও  গুলি উদ্ধার
রাজশাহী মহানগররীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা আইবাধ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (৩ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসির একটি দল এই অভিযান চালায়। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় র‌্যাব।  র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সেখানে অবস্থানরত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালানো হলে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ব্যাপাওে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র‌্যাব কাজ করছে।
আপনার জেলার সংবাদ পড়তে