রাজশাহীতে অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৪:০১ পিএম
রাজশাহীতে  অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ বোতল অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার  আমিনুল ইসলাম (৪০) রাজশাহী জেলার বাগমারা উপজেলার ধানগাছি এলাকার আব্দুস সাত্তারের ছেলে। র‌্যাব সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দখল থেকে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে ভবানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেন। তিনি আরও জানান, উদ্ধারকৃত অ্যালকোহল বিক্রয়ের উদ্দেশ্যেই নিজের দখলে রেখেছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে