কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে হাজী ইলিয়াছ রোডে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লেগে ৫টি জুতার দোকান ১টি ঔষধের দোকান ও ১টি হাকিম গিফর্ট কর্ণার ক্ষতিগ্রস্থ হয়েছে। পরে বাজিতপুর দমকল বাহিনী ঘন্টা ব্যাপী ও জনগণের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়। এ ৭টি দোকানের ক্ষতির পরিমাণ ১ কোটি ১৫ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবসায়ীগণ আজ রবিবার দুপুরে বাজিতপুর থানায় পৃথক পৃথক সাধারণ ডায়েরী করেন বলে থানা সূত্রে জানা গেছে।