কিশোরগঞ্জের বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এসএম শহীদুল্লাহ, এসআই মাশরিকুর রহমান, এএসআই সজিব হোসেন সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হুমাইপুর ইউনিয়নের চৈতনপুর থেকে ১১৭০ পিস ইয়াবা সহ ১ জন কে পুলিশ গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত হলেন হুমাইপুর ইউনিয়নের চৈতনপুর চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পৌর এলাকার বসন্তপুর গ্রাম হতে ১৭২ বোতল বিদেশী মদ এসআই শ্যামল চন্দ্র দেবনাথ উদ্ধার করেছেন। জানা যায়, বাজিতপুর থানার ওসি এমএম শহীদুল্লাহ ও এসআই মাশরিকুর রহমান মাদক ধরে অনেক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছেন। বাজিতপুর মাদক আরো উদ্ধার হলে বাজিতপুর বাসী উপকৃত হতে পারে বলে অনেকের ধারণা। এ ব্যাপারে বাজিতপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ রবিবার মামলা দায়ের করেছে পুলিশ।