গাছের সাথে শত্রুতা

কালিয়াকৈরে ৬শ পেঁপে গাছ কেটে দিল দুর্বৃত্তরা

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৪:৪৭ পিএম
কালিয়াকৈরে ৬শ পেঁপে গাছ কেটে দিল দুর্বৃত্তরা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি ( কোটামনি) এলাকায় পেঁপে গাছের সাথে শত্রুতা করে শনিবার রাতের আধারে ছয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার সকালে কৃষক আল মামুন বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এলাকবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার চাপাইর ইউনিয়নের বড়ইবাড়ি কোটামনি গ্রামের রহিজ ডাক্তারের কাছ থেকে দুই বিঘা জমি ভাড়া নিয়ে হাইব্রীট জাতের পেঁপের চারা রোপন করেন স্থানীয় আল মামুন(৪৫)। শনিবার রাতে বাগানে ডুকে প্রায় সাড়ে ছয়শত পেঁপের চারা কেটে ফেলেছে দূর্বৃত্তরা। রোববার সকালে গাছের পরির্চযা করতে গিয়ে আল মামুন দেখতে পায় তার সব গাছ কে বা কারা কেটে ফেলেছে। এ ঘটনায় রোববার দুপুরে থানায় একটি অভিযোগ দায়ের করে মামুন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম পিপিএম জানায় এ ঘটনায় একটি অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আব্দুল আলীম অভি কালিয়াকৈর
আপনার জেলার সংবাদ পড়তে