কিশোরগঞ্জের তাড়াইলে দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধির বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে (৪র্থ তলা) গতাকাল শনিবার (২ মে) সকাল নয়টা থেকে রাত সোয়া নয়টা পর্যন্ত চলা এ কর্মশালায় সভাপতিত্ব করেন মাদরাসাদ্বয়ের প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফেজ মাওলানা এমদাদুল্লাহ।
পবিত্র কুরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মশালায় দারসে কুরআন পেশ করেন কিশোরগঞ্জ হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার তাফসির বিভাগের প্রধান মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন। নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা পেশ করেন কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার (অব.) শায়খুল হাদিস মাওলানা জসিম উদ্দিন কাসেমী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক মুহাম্মদ আবদুল করিম, কিশোরগঞ্জ বড়ভাগ এমদাদুল উলুম মাদরাসার (আরবি) প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান। দারসকে কুরআন ও বিষয়ভিত্তিক আলোচনা ছাড়াও অনুষ্ঠিত এ কর্মশালায় লিখিত পরীক্ষা ও প্রশিক্ষণার্থীদের বক্তব্যসহ বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।