কিশোরগঞ্জের বাজিতপুর হিন্দু ধর্মালম্বীদের ১২৮ জন শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে আজ সোমবার সকাল সাড়ে ৯ ঘটিকায় কেন্দ্রীয় হরিসভার সভাপতি অধ্যাপক ইন্দ্রজিত দাসের সভাপতিত্বে দিনের কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) নিকলী আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল শহীদ ব্যাধিতে ১২৮ জন শহীদদের স্মরণে পুষ্পস্তপক অর্পন করেন। পরে সকাল ১১ টার দিকে তাদের স্মরণে প্রদীপ প্রজ্জলন করা হয় তাদের স্মৃতিকে স্মরণ রাখার জন্য হরিসভার শহীদ মিনারে। দুপুর ১২টায় বাজিতপুর হরিসভায় মুক্তিযোদ্ধাদের বিশেষ পুরস্কারের আয়োজন করেন হরিসভার কর্তৃপক্ষ। আলোচনা সভায় বাজিতপুর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফজল হোসেনসহ ২০-৩০ জন মুক্তিযোদ্ধা শহীদ পরিবারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এর মধ্যে প্রবীন সাংবাদিক নেতা মনুজ রায়সহ আরও অনেকেই স্মৃতিচারন করেন। উল্লেখ্য ৪ঠা মে ১৯৭১ সালে ঘটেছিল এক ভয়াবহ নারকীয় হত্যাযষ্ণ যা স্বাধীনতা ট্রাজেটি ৫৫ বছর পার হয়ে গেলেও এই শহীদ পরিবারের সদস্যদের কোনো সরকারই এসব পরিবারের সদস্যদের কোনো ভাতা না দেওয়ায় অনেকেই কষ্টের মধ্যে জীবন যাপন করছেন। এই ট্রাজেটি শুধু বাজিতপুরের নয় সারা দেশের শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন করা উচিত বলে আলোচনা সভায় উল্লেখ করা হয়। আরও বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মনুজ রায়, মুক্তিযোদ্ধা আবুল ফজল হোসেন, অধ্যাপক ইন্দ্রজিত দাসসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।