কিশোরগঞ্জের খাল ও কৃষকদের তলিয়ে যাওয়া জমি পরিদর্শনে ইউএনও

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৪ মে, ২০২৬, ০৬:২৬ পিএম
কিশোরগঞ্জের খাল ও কৃষকদের তলিয়ে যাওয়া জমি পরিদর্শনে ইউএনও

কিশোরগঞ্জ সদর উপজেলার কলাপাড়ায় জলাবদ্ধতা কৃষকদের ফসলি জমি তলিয়ে যাওয়ায় উদ্দেয়ার খাল পরিদর্শন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ।

৪ মে দুপুরে তিনি এ পরিদর্শনে এসে খালের পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী স্থানগুলো পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে সমাধানের আশ্বাস ও দ্রুত পানি নিষ্কাসনের জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেন।  এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, বিএনপি নেতা মাসুম বিল্লাহ, তারেকসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং শোলাকিয়া ও কলাপাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্ত চাষীরা।

উল্লেখ্য গত ২৭ এপ্রিল সোমবার সকাল ১০টায় কলাপাড়া রেলক্রসিং সংলগ্ন খালপাড়ে শোলাকিয়া, বাগপাড়া, ও বাদে শোলাকিয়া কৃষকের শতশত হেক্টর জমি - শুখনি বিল, কচ্ছুয়ার বিল, চিনাকান্দি বিল, মেয়াকোনা বিল সহ অনান্য বিলে জলাবদ্ধতার হাত থেকে ফসল রক্ষায় নকশা অনুযায়ী পুরাতন (উদ্দেয়ার খাল) পুণ: খননের দাবিতে মানববন্ধন করে চার গ্রামের শতাধিক ক্ষতিগ্রস্থ কৃষক ও এলাকাবাসী। মানববন্ধন শেষে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বরাবর স্মারক লিপি প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে