স্বামী-স্ত্রীসহ আটক পাঁচজনের কারাদণ্ড

চাঁদপুর কচুয়ায় মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৫ মে, ২০২৬, ০৪:৪৯ পিএম | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০৪:৪৯ পিএম
চাঁদপুর কচুয়ায় মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে কচুয়া সাতবাড়িয়া গ্রাম থেকে স্বামী স্ত্রী সহ   ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫মে) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো.নাজমুল হুদার তত্ত্বাবধানে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু: মিজানুর রহমানের নেতৃত্বে ও চাঁদপুর পুলিশ লাইনের সঙ্গীয় পুলিশ সহ  টাস্কফোর্সের ব্লক-রেইডে তাদেরকে ইয়াবা ও গাঁজা সহ আটক করা হয়।

আটকৃত হলেন : ১। মো.শরিফ হোসেন (৩০) পিতা- মির হোসেন, মাতা- তাহেরা বেগম, ২) মো. আরিফ হোসেন (২৮) গ্রেফতার পিতা- মির হোসেন, মাতা- তাহেরা বেগম, ৩) মো.মির হোসেন (৬০), পিতা-মৃত আ. মালেক, মাতা-মৃত আনোয়ারা বেগম, ৪) মো. আলমগীর হোসেন (৪৬), পিতা- মো. সিরাজুল ইসলাম, মাতা- রাজিয়া বেগম, ৫) সিউলি বেগম (৪০) স্বামী- মো. আলমগীর হোসেন, মাতা- মরিয়ম বেগম সাং- সাতবাড়িয়া, ০৬ নং ওয়ার্ড, ১০ গোহাট উত্তর ইউপি, থানা- কচুয়া, জেলা-চাঁদপুর। এ সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. নাজমুল হুদা  আসামিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা পরিচালনা করে ১ ও ২ নং আসামীকে ০২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ০৩, ৪ ও ৫ নং আসামীকে ০১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন। ০১নং, ০২ নং মামলার প্রসিকিউশন দাখিল করেন ইন্সপেক্টর মো. আবু রেজা মেহেদী হাসান এবং ০৩নং, ০৪নং, ০৫নং মামলার প্রসিকিউশন দাখিল করেন মো. সোহেল রানা, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।

আপনার জেলার সংবাদ পড়তে