ত্রিশালে ২২ মামলার আসামীসহ গ্রেফতার ২

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০৫:১৯ পিএম
ত্রিশালে  ২২ মামলার আসামীসহ গ্রেফতার ২

পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের ২২ মামলার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। এসময় ডাকাতি করার বিভিন্ন সরঞ্জামাদীসহ একটি পিকআপও আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বাগান রাগামারা নামকস্থানে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাগান গ্রামের মৃত আঃ কদ্দুছ ওরফে আঃ মজিদের ছেলে নবী হোসেন (৩৩) ও গৌরীপুর উপজেলার চুরালী গ্রামের মোঃ কিতাব আলীর ছেলে মোঃ শামীম (২৮) কে গ্রেফতার করে। নবী হোসেনের নামে বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধের ২২টি ও মোঃ শামীমের বিরুদ্ধে ১৬টি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ। অভিযানে আকটকৃতদের কাছ থেকে হেরোইন, ধাতব তার কাটার যন্ত্র, পিকআপ (সিঙ্গেল কেভিন) গাড়ী, সেলাই রেঞ্জ, তালা কাটার যন্ত্র, এসএস রড, লোহার পাইপ, একটি রামদা, ৫টি মোবাইল ফোন ইত্যাদী উদ্ধার করা হয়।  মঙ্গলবার ত্রিশাল থানায় তাদের নামে পৃথক ২টি মামলা রেকর্ড করা হয় এবং ময়মনসিংহের বিজ্ঞ আদালতে আসামীদের প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ। আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন ও স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে