চাঁদপুরের নতুন পুলিশ সুপার মিজানুর রহমান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০৭:৪০ পিএম
চাঁদপুরের নতুন পুলিশ সুপার মিজানুর রহমান

চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মিজানুর রহমান। অপরদিকে, চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানকে  উপপুলিশ কমিশনার ডিএমপি,ঢাকা পদে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে