গাজীপুরের কালীগঞ্জে যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড অনুমতি ব্যতীত শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটা ও স্থাপনা নির্মাণের অপরাধে প্রতিষ্ঠানের এইচআর এডমিন মো. সুজাত উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
বুধবার (৬ মে) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বরিহাটি যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড অনুমতি ব্যতীত শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটা ও স্থাপনা নির্মাণের অপরাধে প্রতিষ্ঠানের এইচআর এডমিন মো. সুজাত উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় দুই লাখ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের এইচআর এডমিন মো. সুজাত উদ্দিন বলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা আমাদের প্রতিষ্টান পরিদর্শন করেছেন। এ সময় অনুমতি ব্যতিত শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটা ও স্থাপনা নির্মাণ কাজ চলমান থাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, তুমলিয়া ইউনিয়নের বরিহাটি যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটা ও নদূ বন্দরের জমিতে স্থাপনা নির্মাণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। পরে প্রতিষ্ঠানের এইচআর এডমিন মো. সুজাত উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।